শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গী উড়াল সেতুতে প্রাইভেটকারে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী- আব্দুল্লাহপুর উড়াল সেতুতে একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে গাড়িটি পুঁড়ে গেছে। 

সোমবার (৩০ মার্চ) বিকেল  সাড়ে ৫ টার দিকে টঙ্গী- আব্দুল্লাহপুর উড়াল সেতুর টঙ্গীর কাদেরিয়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার উড়াল সেতু থেকে মহাসড়কে নামার সময় হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। এসময় গাড়ির যাত্রীরা দ্রুত নেমে গেছে বলে জানায় তারা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই গাড়িটির অধিকাংশ পুঁড়ে যায়। 

দূর্ঘটনাকবলিত গাড়ি থেকে নেমে পড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী যাত্রী জানায়, তারা ওভারে করে ঢাকা বিশ্ব বিদ্যালয় এলাকা থেকে টঙ্গীর চেরাগআলী আসছিলেন। গন্তব্যে পৌছার আগ মুহুর্তেই গাড়িতে আগুন লেগে গেলে তারা সকলেই নেমে যেতে সক্ষম হয়। 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, গাড়িতে হঠাৎ আগুন ধরে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোরের আকাশ/ র.ই


 

গাড়ীতে আগুনমো. আরিফুর রহমান

শেয়ার করুন: