শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে পরিচয় মিলল সীমান্তের শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের শূন্যরেখা এলাকায় প্রায় একদিন অবস্থান করা বৃদ্ধের পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক এবং তার নাম ষষ্টি চন্দ্র বর্মন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে কামালপুর সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছ থেকে তাকে উদ্ধার করে বিজিবি সদস্যরা। পরে প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, ষষ্টি চন্দ্র বর্মনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়।

গত কয়েকদিন ধরে সীমান্তে অবস্থানরত ওই বৃদ্ধকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়। তাকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনাও দেখা দেয়। বিষয়টি নিয়ে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবস্থান নিয়েও নানা আলোচনা শুরু হয়।

আরও পড়ুন

তীব্র তাপদাহে কীভাবে নিরাপদ থাকবেন?

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানিয়েছেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে এবং তাকে থানার হেফাজতে রাখা হয়েছে। এদিকে তার স্বজনরা রাজশাহী থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ঘটনাটি সীমান্ত এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিলেও পরিচয় নিশ্চিত হওয়ার পর বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভোরের আকাশ/ইউএম

সীমান্তের শূন্যরেখা

শেয়ার করুন: