ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষে উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়৷ রোববার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উপহার বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর-১ আসনের সাবেক বিএনপি সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এ উপহার সনাতন ধর্মাবলম্বীদের হাতে তুলে দেন।
এ সময় মধুখালী উপজেলার দেড় শতাধিক পূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া উপর সামগ্রী গ্রহণ করেন।
মধুখালী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি শিবনাথ ভৌমিকের সভপতিত্বে মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল আলীম মালিক প্রমুখ বক্তব্য রাখেন।
ভোরের আকাশ/জাআ