শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা যুবদলের আয়োজনে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের এসএস রোড প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবকদের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ আরো অনেকেই।

সমাবেশে প্রধান অতিথি বলেন, যুবদল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাসে যুবদল সবসময়ই আন্দোলনের সম্মুখসারিতে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুন

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

এসময় জেলা যুবদল, পৌর যুবদল, সদর থানা যুবদল, ইউনিয়ন যুবদল এবং ওয়ার্ড যুবদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে বিভিন্ন উপজেলা থানা থেকে হাজার হাজার যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন দলীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: