শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সরকারি মহিলা কলেজে শুরু সায়েন্স ফেস্টিভ্যাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজার সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে দুইদিনব্যাপী সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬। সোমবার (১১ মে) সকালে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী ঘোষণার পর কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক। 

তিনি বলেন, “একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে বিজ্ঞান উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলে এবং নতুন নতুন উদ্ভাবনের পথ দেখায়।”

কলেজ সূত্রে জানা গেছে, কক্সবাজার সরকারি মহিলা কলেজে এবারই প্রথমবারের মতো বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এতে স্থান পেয়েছে ৯টি উদ্ভাবনী প্রকল্প।

সায়েন্স ফেস্টিভ্যালের আহবায়ক ও কলেজের সহযোগী অধ্যাপক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক রেজাউল করিম, সাকিহ উদ্দিন কাদের এবং আফরোজা সোলতানা।

উৎসবের প্রথম দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বক্তৃতা, আইডিয়া কনটেস্ট, বিজ্ঞান পোস্টার উপস্থাপন এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা নদীতে ডুবে শিশুর মৃত্যু

এছাড়া দ্বিতীয় দিনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, স্মৃতিশক্তি যাচাই, বিজ্ঞান সেমিনার, বিজ্ঞান বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ভোরের আকাশ/ র.ই

 

বর্ণাঢ্য র‍্যালিঅধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক

শেয়ার করুন: