শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রান্সফরমার চুরি, ক্ষতিপূরণের দায় কৃষকের

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বগুড়ার সারিয়াকান্দিতে বিএডিসির সেচ প্রকল্প থেকে বারবার ট্রান্সফরমার চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। প্রকল্পের গ্রাহক ওহেদুর রহমান রুবেলের দাবি, এর আগে তিন দফায় সাতটি ট্রান্সফরমার চুরি হলেও বিএডিসির কাছ থেকে কোনো সহায়তা পাননি তাঁরা।

সর্বশেষ মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) পাইকপাড়া এলাকায় দুটি ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে আদালতে পাঠানো হলেও চুরির কারণে সৃষ্ট ক্ষতির সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট পানি ব্যবহারকারী গ্রুপের ওপর বর্তানোর বিধান থাকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে পাইকপাড়া গ্রামের বিএডিসির সেচ প্রকল্পের বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় কৃষক শফিকুল ইসলাম বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের ভেলুরচক এলাকার মৃত কোমের উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪৫) এবং সারিয়াকান্দির মথুরাপাড়া (দেবডাঙ্গা কাজলপাড়া) এলাকার মৃত দেলু প্রামাণিকের ছেলে আমিনুর রহমান (৩২)।

মামলার বাদী ওহেদুর রহমান রুবেল বলেন, তাঁর সেচ প্রকল্প থেকে এর আগেও তিন দফায় সাতটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এবারও চুরির উদ্দেশ্যে এসে দুটি ট্রান্সফরমার অকেজো করা হয়েছে। আগের ঘটনাগুলোতে বিএডিসির পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হয়নি। বারবার ক্ষতির মুখে পড়েও গ্রাহকদের নিজস্ব অর্থে ক্ষতি সামলাতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএডিসি সেচ বিভাগের সারিয়াকান্দির দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী আসমাউল বিন হোসেন জানান, নীতিমালা অনুযায়ী, সেচ স্কিমের ট্রান্সফরমার, বৈদ্যুতিক লাইন কিংবা মিটার চুরি বা খোয়া গেলে সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট পানি ব্যবহারকারী গ্রুপকে বহন করতে হয়।

তিনি আরও জানান, ট্রান্সফরমার বিকল হলে বরাদ্দ থাকা সাপেক্ষে পরিবর্তন করে দেওয়া হয়। তবে চুরির ক্ষেত্রে সম্পূর্ণ ব্যয় গ্রাহক গ্রুপকে বহন করতে হয়। এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সারিয়াকান্দি জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহা. আবদুর রহমান বলেন, আমি সকালে খবর পেয়েছি। এটি বিএডিসির সংযোগ। এ বিষয়ে বিএডিসি পদক্ষেপ নেবে। আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি। এ ঘটনায় পল্লী বিদ্যুতের আইনি পদক্ষেপ নেওয়ার কারণ নেই।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান বলেন, ট্রান্সফরমার চুরির সময় এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নীলফামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতি এস এম মিকাইল ইসলাম বলেন, “প্রচলিত বিধিবিধান অনুযায়ী আপাতত কার্যক্রম পরিচালিত হবে। গ্রাহকদের ক্ষতির বিষয়টি পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

চুরির ঘটনায় মামলা হলেও ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার প্রতিস্থাপন ও সেচ কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানা যায়নি। ফলে বারবার চুরির শিকার হওয়ার পরও ক্ষতির পুরো দায় কৃষকদের বহন করতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আর্থিক চাপ কমানো, সেচ সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সেচ কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগীরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: