শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে র‍্যালি ও সভা অনুষ্ঠিত

‎ ‎ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝালকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ এ প্রতিপাদ্য সোমবার (২৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে সরাসরি সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অন্তরা হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, পরিকল্পনার উপপরিচালক তাপস কুমার শীল বলেন, সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান। 

বক্তারা বলেন, মায়ের দুধই হচ্ছে শিশুর প্রথম টিকা। শিশুর সুস্থ বিকাশের জন্য মায়ের দুধের বিকল্প নেই। মাতৃদুগ্ধ শুধু শিশুর শারীরিক বৃদ্ধিই নয়, মানসিক উন্নয়ন ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো উচিত, এতে শিশু অপুষ্টি ও নানা রোগ থেকে সুরক্ষিত থাকে। পাশাপাশি শিশু ও মায়ের স্বাস্থ্যের উন্নয়নে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে এবং কর্মজীবী মায়েদের জন্য স্তন্যদান সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের আরো অনেকে  অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/মো.আ.
 

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহঝালকাঠি

শেয়ার করুন: