শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় নিখোঁজ ব্যক্তির লাশ মিলল ভুট্টা ক্ষেতে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় নিখোঁজ ব্যক্তির লাশ মিলল ভুট্টা ক্ষেতে
চুয়াডাঙ্গায় নিখোঁজ ব্যক্তির লাশ মিলল ভুট্টা ক্ষেতে

চুয়াডাঙ্গায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের ভুট্টো ক্ষেত থেকে আলমগীর হোসেনের লাশ উদ্ধার করা হয়। আলমগীর হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত শামসুল মন্ডলের ছেলে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান জানান, রোববার (১১ মে) দুপুরে আলমগী হোসেন খড়ি নেওয়ার জন্য কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠে আসেন। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। 

মঙ্গলবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে আলমগীরের স্বজনরা লাশ শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি স্বাভাবিক মৃত্যু না হত্যা জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: