চুয়াডাঙ্গায় তেল কম দেওয়ায় পাম্প মালিকের ৫০ হাজার জরিমানা

জীবননগর-চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স মনিরুল ফিলিং স্টেশনের মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে এই জরিমানা করেন। একই সময়ে আরও দুটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে পর্যন্ত সদর উপজেলার হাটকালুগজ্ঞ, ভালাইপুর ও সরোজগজ্ঞ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় বোতলজাত ভোজ্য তেলের (সয়াবিন) দাম নির্ধারিত মূল্য হতে বেশি মূল্যে বিক্রয় করায় মো. আব্দুল মান্নান এর এবিএম স্টোরকে ৫ হাজার টাকা।
মূল্য তালিকা না প্রদর্শন করায় ৩৮ ধারায় মো হাসান এর হাসান স্টোরকে ৫ হাজার টাকা এবং তেলে পরিমাপে কম দেওয়ায় মো. মনিরুল ইসলাম এর মেসার্স মনিরুল ফিলিং স্টেশন কে ৪৮ ধারায় ৫০ হাজার টাকা সহ সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় আইন মেনে মান সম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টিম।
ভোরের আকাশ/এসএইচ