শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিয়ামতপুর সরকারি কলেজে অনিয়মের প্রতিবাদে সড়ক অবরোধ, ওসির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার শিক্ষার্থীদের

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

পরে তারা কলেজ গেট সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, কলেজের সকল অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপিও দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর তদন্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, দ্রুত এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আবারও কঠোর কর্মসূচিতে নামবেন বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

ভোরের আকাশ/এনউব

নিয়ামতপুর সরকারি কলেজ

শেয়ার করুন: