শিরোনাম
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতিরপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষাএকনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদনচীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতিরপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী রেঞ্জের ডিআইজি হলেন মীর আশরাফ আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পদোন্নতিবঞ্চিত থাকার পর পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন মীর আশরাফ আলী। তাকে রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে মনোনীত করা হয়েছে। ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া এই কর্মকর্তা কর্মজীবনে গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখা ও রেলওয়ে পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

বগুড়া সদর উপজেলার সন্তান মীর আশরাফ আলী পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার পদে টানা ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর পদোন্নতির পথ খুলে যায়। পরবর্তী সময়ে তিন দফা পদোন্নতি পেয়ে ডিআইজি পদে উন্নীত হন তিনি।

সর্বশেষ দুই বছর পুলিশের বিশেষ শাখা (এসবি) ও সিটি স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন মীর আশরাফ আলী। এ সময় সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তাঁকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়।

এরপর অল্প সময়ের জন্য রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবার তাঁকে রাজশাহী রেঞ্জের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষাজীবনে মীর আশরাফ আলী বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

এসআরবির নতুন মহাপরিচালক ইঞ্জিনিয়ার মো. ফারুক আহম্মেদ

দীর্ঘ পুলিশি কর্মজীবনে দেশের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, গোয়েন্দা কার্যক্রমে দক্ষতা এবং আন্তর্জাতিক প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে এবার রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব পালন করতে যাচ্ছেন মীর আশরাফ আলী।

ভোরের আকাশ/জেআ

ডিআইজি

শেয়ার করুন: