শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে পাঁচ গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাঁচটি গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৫জুলাই) গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক  ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু প্রকল্পগুলো পরিদর্শন শেষে উন্নয়নকাজের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি সড়কের ৪ দশমিক ৪২ কিলোমিটার উন্নয়ন করা হবে। প্রকল্পগুলোর মোট প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯ টাকা। চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।

উন্নয়নকাজের আওতায় রয়েছে মার্তা বাজার-মার্তা খাল, প্রহলাদপুর-পোতাবাড়ী, প্রহলাদপুর হাইস্কুল-ভিটিপাড়া, দিঘীরচালা-চিনাশুকানিয়া এবং ভিটিপাড়া-জয়নারায়নপুর সড়ক।

আরও পড়ুন

সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা

উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। তিনি বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. মাহফুল  হাসান হান্নান প্রমুখ।

ভোরের আকাশ/ র.ই

ডা. শফিকুল ইসলাম

শেয়ার করুন: