শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুখালীতে সাজাপ্রাপ্ত আসামি মিঠুন সরকার গ্রেপ্তার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রাম থেকে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার (৩৫) কে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। তিনি ওই গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী থানার একটি মাদক মামলায় মিঠুন সরকারের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড হয়। মামলাটি ২০১৬ সালের (মামলা নং-০২)। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মিঠুন সরকারকে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই রাতে প্রায় ২টার দিকে সক্রিয় চোর চক্রের এক সদস্যকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে মো. শাহিন শেখ (২৪)। 

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

গ্রেফতারকৃত দুজনকেই রোববার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

আসামি গ্রেপ্তারফকির মো. তাইজুর রহমান

শেয়ার করুন: