শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিমান দুর্ঘটনায় নিহত মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের চিতলমারীতে তার কবর জিয়ারত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে চিতলমারী উপজেলার কুলিয়া গ্রামে ফাতেমার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন স্কোয়াড্রন লিডার মোঃ আসিফুজ্জামান ও স্কোয়াড্রন লিডার মাফরুহা বেগমের নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল।

এ সময় আরও উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, চিতলমারী থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিমান বাহিনীর এই প্রতিনিধি দলটি নিহত ফাতেমার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে দোয়া ও মোনাজাত শেষে ফাতেমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সম্প্রতি একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন শিক্ষার্থী ফাতেমা আক্তার।  তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।  বিমান বাহিনীর এই শ্রদ্ধা জানানোর মাধ্যমে ফাতেমার স্মৃতিকে বিশেষভাবে সম্মান জানানো হয়।

ভোরের আকাশ/জাআ

বিমান দুর্ঘটনাশ্রদ্ধাঞ্জলিবাগেরহাট

শেয়ার করুন: