শিরোনাম
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরে

ঝিনাইদহে হামিদুর রহমানের ভাস্কর্য ঘিরে নাগরিক সমাজের প্রতিবাদ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নির্মাণাধীন অসম্পূর্ণ ভাস্কর্য অপসারণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল। এ সময় তারা বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং ভাস্কর্যটি পূর্বের স্থানে পুনর্নির্মাণের দাবি জানান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা থেকে আসা ছয় সদস্যের প্রতিনিধি দল ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা ভাস্কর্যের স্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি আগের স্থানে পুনর্নির্মাণ এবং অপসারণ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক আবু সাইদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারাহ তানজীম তিতিলসহ অন্যরা।

আরও পড়ুন

ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনের কল রেকর্ড ট্রাইব্যুনালে

বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যের ওপর হামলা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। তারা অভিযোগ করেন, এতদিন পার হলেও এ ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৩ জুলাই ঝিনাইদহ শহরের প্রবেশমুখে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসমাপ্ত ভাস্কর্য অপসারণের কাজ শুরু হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার পর জেলা প্রশাসন ১৮ জুলাই থেকে অপসারণ কার্যক্রম স্থগিত করে।

ভোরের আকাশ/জেআ

ঝিনাইদহবীরশ্রেষ্ঠ হামিদুর রহমানবীরশ্রেষ্ঠ

শেয়ার করুন: