শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চৌরখুলী ও হিজলবাড়ি গ্রামে এ দুটি পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে। পরিবারের সদস্যরা জানান, বাড়ির উঠানে রেখে ওমরের মা পুকুরঘাটে কাপড় ধুতে যান। কিছুক্ষণ পর তাকে উঠানে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, হিজলবাড়ি গ্রামের মশিউর হাজরার মেয়ে নুসরাত খানম বাড়ির পাশে ভেকু মেশিনে মাটি কাটার দৃশ্য দেখে ফিরছিল। পথিমধ্যে পা পিছলে পাশের ঘেরে পড়ে যায়। স্থানীয় এক শিশু তা দেখে খবর দিলে পরিবার গিয়ে উদ্ধার করে হাসপাতালে নেয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: