হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

চাঁদপুরের হাইমচর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার অনুমোদনে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে তানভীর গাজীকে সভাপতি, মো. রুবেল দেওয়ানকে সিনিয়র সহ-সভাপতি, রাসেল মিয়া (ফয়েজ আহমেদ)কে সাধারণ সম্পাদক, গোলাম রাব্বানী শামীমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদিজা আক্তারকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
চাঁদপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া অনুমোদনপত্রে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে হাইমচর উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
কমিটিতে অনুমোদন দিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসাইন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।
নবগঠিত কমিটির নেতাদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর হাইমচর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভোরের আকাশ/জেআ