শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করে নিলামে বিক্রি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের জিয়ানগরে দীর্ঘ ৫২ বছর ধরে অবৈধ দখলে থাকা সরকারি জমিতে উৎপাদিত সুপারি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা সুপারি প্রকাশ্য নিলামে ১ লাখ ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার ১ নম্বর পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে মৃত বলেশ্বর নদের পাশে জেগে ওঠা প্রায় ১০০ একর জমি সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। স্বাধীনতার পর ১৯৭২ ও ১৯৭৩ সালে ওই জমির ৫৬ একর বিভিন্ন এলাকার ১৩০টি পরিবারকে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়।

তবে বন্দোবস্ত পাওয়া পরিবারগুলোর বাড়িঘর জমি থেকে দূরে হওয়ায় এবং সামনে চর জেগে ওঠার সুযোগে স্থানীয় কিছু বাসিন্দা জমিগুলো নিজেদের দখলে নিয়ে ভোগ করে আসছিলেন। এসব জমিতে কলাবাগান ও সুপারি গাছের চাষ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ওই জমি থেকে সুপারি সংগ্রহ করতে গেলে অবৈধ দখলদারদের বাধা ও হামলার মুখে পড়েন প্রশাসনের সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেলের নেতৃত্বে ব্যাপক প্রশাসনিক উপস্থিতিতে পুনরায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এলিজা জামান

এ সময় জীবনের ঝুঁকি নিয়ে সরকারি জমিতে উৎপাদিত সুপারি সংগ্রহ করেন প্রশাসনের সদস্যরা। পরে প্রকাশ্য নিলামের মাধ্যমে উদ্ধার করা সুপারি বিক্রি করা হয়। নিলাম থেকে পাওয়া ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, ‘দড়িচর গাজীপুর গ্রামে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ১০০ একর জমি ৫২ বছর ধরে অবৈধ দখলে ছিল। ফলে সরকার অনেক রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। শনিবার সেখানে পুনরায় অভিযান চালিয়ে সরকারি সম্পত্তিতে উৎপাদিত সুপারি উদ্ধার করেছি। পরে প্রকাশ্য নিলামে বিক্রি করে পাওয়া ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছি।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: