শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস উপজেলার শোলাপ্রতিমা গ্রামের গাধুর স্টেশন এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস একটি অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তার অটোভ্যানে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, নিহতের প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার (২৮ জুলাই) একই সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি প্রতিমা বংকী গ্রামের বাসিন্দা গুনজর আলীর ছেলে।

আরও পড়ুন

ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল পথচারী জয়নাল আবেদীনকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিলেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টানা দুই দিনে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী ও শোলাপ্রতিমা এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সড়কটিতে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভোরের আকাশ/রই 

আল মামুন

শেয়ার করুন: