শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য ইতিহাস বিকৃতি: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য ইতিহাস বিকৃতির শামিল। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করে নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে—এটি অস্বাভাবিক নয়। ইতিহাস বিকৃত করাই তাদের স্বভাব।” তিনি বলেন, জনগণ জানে কারা স্বাধীনতার পক্ষে ছিল এবং কারা ছিল না।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামে এক জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কিত বক্তব্য দেন। এর প্রতিবাদ জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী দিনে হয়তো এমন দাবিও শোনা যাবে যে, জামায়াতে ইসলামীই নাকি স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে। এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠবে।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে প্রতারণামূলকভাবে নিজেদের অবস্থান প্রমাণের চেষ্টা করছে, যা প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই মেনে নেবেন না।

নারী বিষয়ক প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের প্রস্তাবিত নারী কর্মঘণ্টা কমানোর পরিকল্পনা নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের পরিপন্থী। তিনি প্রশ্ন তোলেন, যেখানে একজন নারী প্রার্থীও তারা মনোনয়ন দেয়নি, সেখানে নারীর ক্ষমতায়নের কথা কীভাবে বলে?

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ দেশের নিরাপত্তা, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নির্বাচন কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত।

এ সময় কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/আ.র

নির্বাচনী প্রচারণা

শেয়ার করুন: