শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

বিয়ের আশ্বাসে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজছাত্রী ধর্ষণ মামলা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভন ও ব্যক্তিগত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে প্রায় চার মাস আগে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউসে নিয়ে যান জাহিদ মুন্সি। সেখানে তাকে ধর্ষণ করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে পূবাইলের মীরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল ও রিসোর্ট এবং সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

সন্ত্রাসীদের দমনে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

মামলা সূত্র আরও জানায়, কলেজছাত্রী বারবার জাহিদ মুন্সিকে বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করা হয়। পরে গত মঙ্গলবার ভুক্তভোগী তার বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, জাহিদ মুন্সি ইতিপূর্বে একাধিক বিয়ে করেছেন ও তার একটি সন্তান রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটির নম্বর ১২, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: