শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত প্রতিবন্ধী অধিকারকর্মী বিপ্লব কুমার মালো

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬- এর জন্য মনোনীত হয়েছেন ফরিদপুরের বিশিষ্ট প্রতিবন্ধী অধিকারকর্মী, সমাজসংগঠক ও উদ্যোক্তা বিপ্লব কুমার মালো। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করে আসছেন। তার উদ্যোগে ২০১২ সালে প্রতিষ্ঠিত গ্রাম উন্নয়ন সংস্থা (ভি.ডি.ও) বর্তমানে ৭৮২ জন প্রতিবন্ধী ব্যক্তির একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।

বিপ্লব কুমার মালোর নেতৃত্বে অসংখ্য প্রতিবন্ধী ব্যক্তি ক্ষুদ্রঋণ, কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি শিক্ষা, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়িক সহায়তা পেয়ে স্বনির্ভর জীবন গড়ে তুলেছেন। ফরিদপুরে প্রতিষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।

তিনি সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসঅ্যাবিলিটি (সিএসআইডি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় আইটি প্রশিক্ষণ, জীবিকায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং অধিকারভিত্তিক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিপ্লব কুমার মালো ২০১৪ সালে যুব উন্নয়ন পদক এবং ২০১৬ সালে মাদার তেরেসা পদক লাভ করেন।

আরও পড়ুন

নোয়াখালীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬-এ মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই মনোনয়ন শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠার দীর্ঘদিনের কাজের একটি স্বীকৃতি। তিনি সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোট দিয়ে তাঁকে সমর্থনের আহ্বান জানান।

তিনি জানান, আগামী ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে ভোট দেওয়া যাবে। তার ভাষায়, “আপনাদের একটি ভোট আমাকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও দৃঢ়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

ভোরের আকাশ/ইউএম

অ্যাওয়ার্ডফরিদপুর

শেয়ার করুন: