শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শাজাহানপুরে চুরি না করেও ছয় মাস কারাগারে

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বগুড়ার শাজাহানপুরে নিজের মেয়েকে চুরির অভিযোগ থেকে রক্ষা করতে মানসিক প্রতিবন্ধী এক গৃহকর্মীকে চুরির মামলায় ফাঁসিয়ে প্রায় ছয় মাস কারাগারে রাখার অভিযোগ উঠেছে সাবেক সেনা সদস্য আহসান আলী মিয়া ও তাঁর স্ত্রী হাফিজা খাতুনের বিরুদ্ধে। হাফিজা খাতুন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার শিক্ষক।

মরিয়ম খাতুন নামের ওই গৃহকর্মী সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, চুরির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তাঁর অভিযোগ, চুরি যাওয়া স্বর্ণালংকার আহসান আলী দম্পতির বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে তনুর ঘর থেকে উদ্ধারের পরও তাঁকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে।

মরিয়মের পরিবার ও তাঁদের অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৪ মার্চ স্বর্ণালংকার চুরির ঘটনায় প্রথমে মরিয়মকে শাজাহানপুর থানায় নেওয়া হয়। তবে সে সময় তাঁর বিরুদ্ধে চুরির সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পরিবারের দাবি, পরবর্তী সময়ে চুরি হওয়া গহনার সঙ্গে আহসান আলী দম্পতির মেয়ে তনুর সম্পৃক্ততার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি ধামাচাপা দিতে ২৭ মার্চ আহসান আলী বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। পরে ওই মামলায় গৃহকর্মী মরিয়মকে গ্রেপ্তার দেখানো হয়।

মরিয়মের অভিযোগ, মামলার পর তাঁকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। এ সময় তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন তিনি।

মরিয়ম আরও দাবি করেন, রিমান্ডের একপর্যায়ে রাতে পুলিশ তাঁকে আহসান আলীর বাসায় নিয়ে যায়। সেখানে আহসান আলী কোমরের বেল্ট দিয়ে তাঁকে মারধর করেন এবং চুরির ঘটনায় স্বীকারোক্তি দিতে চাপ দেন। একই সঙ্গে প্রতিবেশী মিষ্টি নামের এক নারীকে মামলায় জড়ানোর জন্যও তাঁকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন মরিয়ম।

তাঁর ভাষ্য, পুলিশ ও মামলার বাদীপক্ষের চাপ ও নির্যাতনের ভয়ে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য হন। পরে ওই জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন বলেও জানান তিনি।

জামিনে মুক্তির পর মরিয়ম বলেন, “আমি কোনোভাবেই চুরির সঙ্গে জড়িত নই। চুরি যাওয়া মালামাল তনুর ঘর থেকে পাওয়া গেছে। আমাকে অন্য একজনকে মামলায় জড়ানোর জন্যও চাপ দেওয়া হয়েছিল। নির্যাতনের ভয়ে আদালতে যে জবানবন্দি দিয়েছিলাম, তা প্রত্যাহারের জন্য আবেদন করেছি।”

এদিকে, মরিয়মের পরিবারের পক্ষ থেকে আহসান আলী দম্পতির মেয়ে তনুকে মাদকাসক্ত বলেও অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগের স্বাধীন কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মামলার তদন্তের বিষয়ে শাজাহানপুর থানার এসআই সাঈদের কাছে জানতে চাইলে তিনি বলেন, “মামলার তদন্ত চলমান রয়েছে।”

আরও পড়ুন

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইব’র উদ্বেগ

এ বিষয়ে বাদী হাসান আলী কে জিজ্ঞাসা করলে তিনি বলেন তদন্ত কর্মকর্তা বলতে নিষেধ করেছেন। 

একজন মানসিক প্রতিবন্ধী গৃহকর্মীকে চুরির মামলায় দীর্ঘদিন কারাগারে রাখা এবং রিমান্ডে নির্যাতনের অভিযোগের বিষয়টি সামনে আসায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নির্দোষ হলে মরিয়মকে হয়রানি থেকে রক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: