কিশোরগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি

কিশোরগঞ্জ-২(কটিয়াদী–পাকুন্দিয়া ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জালাল উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৭১টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লক্ষ ৪৩ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাযেত ইসলামী মনোনীত দাড়িঁপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৯৭৫ ভোট। ফলাফল অনুযায়ী, এ্যাডভোকেট জালাল উদ্দিন ২২ হাজার ৬শ ৯২ ভোটের ব্যবধানে জয়ী হন।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।ফল ঘোষণার পর কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায়।
ভোরের আকাশ/ র.ই