শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেফতার ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বার্মা ইস্টার্ন গোদনাইল ডিপো এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মওজুদকৃত ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট । এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জসিম (৩৮) এবং মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গোদনাইল বার্মা ইস্টার্ন এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানে মেহেদি এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে অবৈধভাবে মওজুদকৃত ১৩ হাজার ৫০০লিটার ডিজেলসহ দুটি ট্যাংক লরি (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ ) জব্দ করেছে, একই সাথে দুটি অবৈধ মেশিন জব্দ করে সিলগালা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে মামলা দায়ের করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, একটি গাড়ীতে ৯ হাজার লিটার তেল থাকার কথা, সেখানে সাড়ে ৪ হাজার লিটার তেল পাওয়া গেছে। আরেকটা চেম্বার পুরা ফাঁকা। একটি গাড়ীতে তেল পেয়েছি যে গাড়ীর চালান নাই তাদের কাছে। দুটি অবৈধ মেশিন পেয়েছি। মেশিন দুটো শিলগালা করা হয়েছে। দুটি গাড়ী জব্দ করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেখান থেকে দু'জনকে আটক করা হয়েছে। জব্দকৃত ট্যাংকলরি দুটি সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেয়া হয়েছে। একই সাথে স্থানীয় থানাকে নির্দেশ প্রদান করা হয়েছে  বিশেষ ক্ষমতা আইনে মামলা করার জন্য।

ভোরের আকাশ/আ.র

অবৈধ জ্বালানি তেল জব্দ

শেয়ার করুন: