শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে এমইপি গ্রুপের ইলেক্ট্রিশিয়ানদের সাথে মতবিনিময় সভা হয়েছে

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক ব্র্যান্ড এমইপি গ্রুপের ইলেক্ট্রিশিয়ানদের সাথে মতবিনিময় সভা হয়েছে। আজ সোনবার দুপুর ১২ টার দিকে স্থানীয় বাগান বাড়ী রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নীলফামারী  অঞ্চলের  দেড়শতাধিক ইলেক্ট্রিশিয়ান  অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানিটির ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম শিপন । সভাপতিত্ব করেন নীলফামারীর  পরিবেশক জাহানুর সরকার ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সৈয়দপুর টেরিটোরি সেলস ম্যানেজার মো: আশরাফুজ্জামান।সাথে আরও উপস্থিত ছিলেন নীলফামারীর শিক্ষা প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মো: আহসান হাবীব।

নীলফামারী ইলেকট্রিশিয়ান  সমিতির সভাপতি প্রোগ্রামের শুরুতেই  পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভার আনুষ্ঠানিকতা শুরু করে। পরবর্তীতে প্রজেক্টরের মাধ্যমে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, মাসিক ও বার্ষিক ব্যবসায়িক পলিসি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। উপস্থিত ব্যবসায়ীরা আগ্রহের সঙ্গে উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।  

আরও পড়ুন

সাতক্ষীরায় স্ট্রোকে আর্জেন্টিনা সাপোর্টারের মৃত্যু

এরপর টেরিটোরি ম্যানেজার আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোম্পানির ব্যবসায়িক নীতিমালা, পণ্যের গুণগত মান, বাজারের সম্ভাবনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। ভবিষ্যতেও এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ীরা।

প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম শিপন  তাঁর বক্তব্যে বলেন, "এমইপি গ্রুপ গ্রাহকের চাহিদা ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতমানের পণ্য উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। গুণগত মান বজায় রাখা এবং ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানই আমাদের প্রধান অঙ্গীকার। দেশের বিভিন্ন অঞ্চলে ইলেকট্রিক পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিয়মিতভাবে "সহযোগী মতবিনিময়" আয়োজন করে আসছি। এরই ধারাবাহিকতায় এই আয়োজন। ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এমইপি গ্রুপ ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় এ ধরনের সহযোগী সম্মেলনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানান তিনি। সর্বশেষে সেরা বিক্রেতাদের মাঝে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ পাশাপাশি অনুষ্ঠিত র‍্যাফেল ড্র এর বিজয়ীদেরও পুরুষ্কৃত করা হয়।

ভোরের আকাশ/এনউব

এমইপি

শেয়ার করুন: