শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে একটি পুকুর থেকে ওমর ফারুক (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ সময় পুকুর থেকে একটি ভ্যানও উদ্ধার করা হয়।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকার বাড়ি এলাকার আব্দুল হান্নান মাস্টারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওমর ফারুকের মরদেহ এবং একটি ভ্যান উদ্ধার করা হয়। পরে মরদেহটি সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, ওমর ফারুক একজন নবমুসলিম ছিলেন। বিয়ের পর তিনি গারো সম্প্রদায় থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি দুই সন্তানের জনক এবং সরিষাবাড়ী উপজেলার খালেকের মোড় এলাকার একটি পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

পরিবার সূত্রে জানা যায়, নিহত ওমর ফারুক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার দীপ্তী (ভাটি গারো বাজার) গ্রামের হেমন্ত বর্মণের ছেলে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ভোরের আকাশ/ র.ই

মরদেহ উদ্ধারওমর ফারুক

শেয়ার করুন: