শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মাগুরায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা।

বুধবার (৪ মার্চ ) বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে (নোমানী ময়দান সংলগ্ন) অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে জেলার রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, উলামা-মাশায়েখ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুশতারশেদ বিল্লাহ বাকের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ ও সহকারী সেক্রেটারি মারুফ কারখী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ।

এ সময় আরও বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ, খেলাফত মজলিসের মাওলানা ড. ফায়জুল ইসলাম মনির, ইসলামী আন্দোলনের মাগুরা জেলা সহকারী সেক্রেটারি মো. উসমান গণি সাইফী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাস, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. জুবায়ের হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. হুসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও ব্যাংকার মো. মাসুদুল আলম, সদর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমির সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমির সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমির সহকারী অধ্যাপক মাওলানা আফছার আলী, মহম্মদপুর উপজেলা আমির মাওলানা নুর আহমেদ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সদস্য কুতুবউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

ভোরের আকাশ/ র.ই

 

ইফতার মাহফিলমুশতারশেদ বিল্লাহ বাকের

শেয়ার করুন: