বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দিদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে এক বিশেষ পরিদর্শন সম্পন্ন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খাইরুল আলম সুমন।
আজ ১৮ই মে (সোমবার) তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
কারাগার সূত্র জানায়, জেলা প্রশাসক মহোদয় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা কর্তৃপক্ষ।
পরিদর্শনকালে তিনি কারাগারের অভ্যন্তরীণ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি বন্দিদের আবাসন, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে কারা প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা ও কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই