শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকেসামনে রেখে নওগাঁর মান্দায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। পরে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা ও বদন খেলার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে রাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টলসহ বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

বাংলা নববর্ষআবু সায়েদ

শেয়ার করুন: