শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোরবানির গরু বাড়ি নিয়ে আসার পথে নদীতে ডুবে যুবকের মৃত্যু

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কোরবানির গরু বাড়ি নিয়ে আসার পথে নদীতে ডুবে যুবকের মৃত্যু
কোরবানির গরু বাড়ি নিয়ে আসার পথে নদীতে ডুবে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের-হোসেনপুরে হাটে বিক্রি করা কোরবানির গরুকে বাড়ি নিয়ো আসার পথে নদীতে ডুবে কবির খাঁন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় জিনারী ইউনিয়নের চর-হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির খাঁন একই এলাকার মৃত হাবিবুর খাঁনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, এদিন বিকেলে বিক্রির জন্য হাজীপুর বাজারে গরু হাটে গরু নিয়ে যান কবির খাঁন৷ গরুটি বিক্রি করে কোরবানির আগের দিন পর্যন্ত লালন করার জন্য বাড়ির উদ্দেশ্যে আসার পথে হঠাৎ গরুটি পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের শাখা নদীতে লাফ দেয়। হাতে থাকা গরুর রশির টানে সেও লাফ দেয়। কিছুক্ষণ পর গরুটি তীরে উঠে আসলেও কবির খাঁন উঠতে পারে নি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার (ওসি) মোহাম্মদ মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

কিশোরগঞ্জযুবকের মৃত্যুকোরবানির পশু

শেয়ার করুন: