শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় দিদারুল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতকানিয়ায় দিদারুল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
সাতকানিয়ায় দিদারুল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের সাতকানিয়ায় দিদারুল আলম হত্যার প্রতিবাদে এবং আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ জুন) বিকাল ৪ টায় উপজেলার এওচিয়া  ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দেওদীঘি বাজার স্টেশন এলাকায় স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দেওদীঘী শাহী মসজিদের সভাপতি মাওলানা আবু তাহের, নিহতের ভাই শহিদুল ইসলাম, খোরশেদুল আলম, আবুল কাসেমসহ আরও অনেকেই।

এসময় হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে প্লাকার্ড প্রদর্শন করা হয়। নিহত মোহাম্মদ দিদারুল আলম উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘী ফয়জুর রহমান সওদাগরের বাড়ীর মৃত এজহার মিয়ার ছেলে।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা শুধু খুন করেনি খুনিদের রক্ষা করতে সব ধরনের অপ্রচেষ্টা চালাচ্ছে। তারা যদি অতীত থেকে শিক্ষা না নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। প্রকাশ্য দিবালোকে খুন হওয়ার দুই দিন অতিবাহিত হওয়ার পরেও মূল খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৮ জুন দিবাগত রাত ১২ টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে দেওদীঘি এলাকায়,পরিবারের সবাই নিহত দিদারুল ছেলের বিয়ে নিয়ে ঘরোয়া আলোচনায় ব্যস্ত ছিল।  এমতাবস্থায় জসিম, সারোয়ার, সাইফুল, ওসমান, তাহের, বেলাল, হানিফ, বাদশাসহ শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তাহের মৌলভী প্রথমে লোহার রড দিয়ে দিদারুল আলমকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর বেলাল তার বুকের উপর পা দিয়ে আঘাত করতে থাকেন এবং সরোয়ার বুকের উপর বসে থেকে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ৪ আসামি গ্রেফতার করা হয়েছে,বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে হত্যার পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলমান রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

দিদারুল আলমসাতকানিয়ামানববন্ধন

শেয়ার করুন: