শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় এসডিএফ কর্তৃক সিআরপি’দের মাঝে ল্যাপটপ বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর মান্দায় সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে কমিউনিটি রিসোর্স পার্সনদের (সিআরপি) মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এসডিএফ নওগাঁ জেলার জেলা ব্যবস্থাপক মো. শরিফুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসডিএফ-এর জেলা কর্মকর্তা মো. রুস্তম আলী, ক্লাস্টার কর্মকর্তা আব্দুল হান্নান, ডাটা এন্ট্রি অপারেটর আবু হেনা মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের ২৫ জন সিআরপি’র হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “এসডিএফ-এর আরইএলআই প্রকল্প সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীরা যাতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে, সে জন্য এ ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রশংসার যোগ্য।”

সভাপতির বক্তব্যে মো. শরিফুল আজাদ বলেন, “ল্যাপটপের সঠিক ব্যবহার নিশ্চিত করে কমিউনিটির তথ্য হালনাগাদে সিআরপি’দের আরও দক্ষ হতে হবে। সুক্ষভাবে ও দায়িত্বশীলভাবে কাজ করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।”

ক্লাস্টার কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, “এসডিএফ উপকারভোগীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্য সংরক্ষণ ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ল্যাপটপ বিতরণ একটি বড় পদক্ষেপ।”

অনুষ্ঠান শেষে সিআরপি’দের মাঝে আনন্দ ও উৎসাহের ছাপ পরিলক্ষিত হয়। ল্যাপটপ পেয়ে তারা নিজেদের ভবিষ্যৎ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ভোরের আকাশ/জাআ

মান্দাল্যাপটপ বিতরণ

শেয়ার করুন: