শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
মৃত মাহমুদুর রহমান
মৃত মাহমুদুর রহমান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি আফিসার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের (৩৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে পুলিশ জীবননগর পৌর শহরের বসুতিপাড়ার বহুতল ভবনের ভাড়া বাসার তৃতীয় তলার একটি ফ্লাট হতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। ৩ বছর পূর্বে তিনি জীবননগরে আইসিটি অফিসার পদে যোগদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর  সাথে বিবাদের কারণে মাহমুদুর রহমান আত্মহত্যার পথ বেছে নেন।

আরও পড়ুন

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

স্ত্রী ইতি খাতুন জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয়াদি নিয়ে ঝামেলা হতো, তা আবার মিটেও যেত। তিনি বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার রাতে কিম্বা শুক্রবার তাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ হয়নি। সকালে তিনি ছেলের জন্য জুস আনতে যান। জুস কিনে আনার পর ঘরের দরজা লাগিয়ে দেন। দীর্ঘক্ষণ দরজা না খোলায় তিনি দরজা ধাক্কাধাক্কি করেন। পরে প্রতিবেশী ডেকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান।

জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান,  মাহমুদুর রহমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানাতে নেওয়া হয়েছে।  

ভোরের আকাশ/ইউএম

ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুন: