শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে বনভূমি দখলমুক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় জবরদখলে থাকা প্রায় এক একর সরকারি বনভূমি দখলমুক্ত করেছে  দক্ষিণ বনবিভাগ। এ সময় সেখানে নির্মাণাধীন দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ)  রাজারকুল রেঞ্জের পাগলিরবিল বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ সূত্র জানায়, প্রভাবশালী একটি চক্র বন আইন অমান্য করে সরকারি বনভূমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে বনবিভাগ অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করে এবং নির্মাণাধীন দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামান নিবিড় বলেন, “সরকারি বনভূমি দখল ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বনবিভাগের অবস্থান কঠোর। কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না। বন রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অংশ নেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম, পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলমসহ বনবিভাগের বিভিন্ন রেঞ্জের বিট কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এদিকে, একই দিনে ধোয়াপালং রেঞ্জের মরিচ্যা বিট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২০ ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বনবিভাগ।

ভোরের আকাশ/নি
 

কক্সবাজার

শেয়ার করুন: