শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পরিবেশ সুরক্ষা বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে চাঁদপুরে উদযাপন হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এসব অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় দিবসের প্রথমে সার্কিট হাউজ থেকে র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

প্রধান অতিরি বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, এ বছর পরিবেশ দিবসে গুরুত্ব দেয়া হয়েছে প্লাস্টিক দূষণ। পরবর্তী বছর হয়ত নদী দূষণ নিয়ে জোর দেয়া হবে। কোন কিছুই বাদ যাবে না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পরিবেশ রক্ষায় নানা প্রস্তাব করতে পারি। প্রশাসনেরও কাজের মধ্যে সীমাবদ্ধতা আছে। একা সব কাজ করা সম্ভব নয়। তবে আপনারা দেখেছেন এখন কাপড়ের বাজারে প্লাস্টিক ব্যবহার হয় না। ব্যবহার হয় সব্জি ও মুদি দোকানে।

তিনি বলেন, প্লাস্টিক বা পলিথিন ব্যবহারে একটি পক্ষ উৎপাদন করছে এবং ব্যবহার করছে। আরেকটি পক্ষ ব্যবহার করছে না। এই দুটি পক্ষই একই শহরে অবস্থান করছে। এক্ষেত্রে সব সময় প্রশাসনের পক্ষে আইন প্রয়োগ করা সম্ভব হয় না। পরিবেশ বাঁচাতে হলে রাষ্টের পাশাপাশি আমাদের প্রত্যেককে সচেতন হবে। একেবারে প্রত্যন্ত অঞ্চল কিংবা যেখান থেকে শিশুরা শৃঙ্খলা শিখবে সেখান থেকে পরিবেশবাদী সংগঠনগুলো কাজ শুরু করতে পারেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রণি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকাওয়াত জামিল সৈকত।

স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান। দিবসের মূল প্রতিপাদ্য “প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক ও পরিবেশ আন্দোলন কর্মী মো. আল-আমিন।

চাঁদপুর জেলার পরিবেশ ও বিরাজমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর আদালতের এপিপি অ্যাড. কাদের খান, সনাক চাঁদপুরের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারী ও পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মুসাদ্দেক আল-আকিব।

বক্তারা প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বিকল্প ব্যবহার ও বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন এবং এসব বিষয় সমাধানে সরকারি উদ্যোগ ও জনসাধারণের মাঝে সচেতনতা তৈরীর বিষয়ে আলোচনা করেন।

সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক।

ভোরের আকাশ/আজাসা

চাঁদপুরবিশ্ব পরিবেশ দিবস

শেয়ার করুন: