শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে দলীয় নেতা-কর্মীরা। বুধবার সকাল থেকে শিবচর ৭১ সড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মিছিল নিয়ে বিক্ষোভস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা ৭১ সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন— “কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না”, “অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই”, “গণতন্ত্র মুক্তি পাক”— এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কামাল জামান মোল্লা শিবচরের জনপ্রিয় ও গণমানুষের নেতা। তার মনোনয়ন স্থগিত করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত। তারা দাবি করেন, সরকারবিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নিয়েছে।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল না করা হলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের কর্মসূচিতে নামতে বাধ্য হবে। প্রয়োজনে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

একপর্যায়ে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান সাংবাদিক সম্মেলন করে বলেন,
“যারা ৫ আগস্টের পূর্বে কোনো আন্দোলনে ছিলেন না, রাজপথে নামেননি, বরং সরকারি দলের টাকায় বিদেশ ভ্রমণ করেছেন— তারা এখন বড় নেতা সেজেছেন। আমরা বিএনপি’র পৌর ও উপজেলা কমিটির পক্ষ থেকে সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি এবং তা মেনে নেব। একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি, দ্রুত জনাব কামাল জামান মোল্লাকে মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক।”

ভোরের আকাশ/জাআ

শিবচরমনোনয়নবিএনপি

শেয়ার করুন: