শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসামি ইলিয়াস হোসেন জয়
আসামি ইলিয়াস হোসেন জয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইলিয়াস হোসেন জয় (২৭)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইলিয়াস হোসেন জয় নরসিংদীর রায়পুরা উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত হাসান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯ সালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত ইলিয়াস হোসেন জয়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। র‍্যাব দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল।

র‍্যাব-১১, আদমজীনগর ক্যাম্পের অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান বলেন, বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগানকে ধারণ করে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইলিয়াস হোসেন জয়কে গ্রেপ্তার করা হয়েছে।”

আরও পড়ুন

হাম-রুবেলা টিকাদানে খুলনা সিটি কর্পোরেশন দেশের মধ্যে সাফল্য অর্জন করেছে : কেসিসি প্রশাসক

তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে র‍্যাব সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ইউএম

সিদ্ধিরগঞ্জ,যাবজ্জীবন আসামি, গ্রেপ্তার

শেয়ার করুন: