শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় রেললাইনে বসে গাঁজা সেবন, ৬ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আখাউড়ায় রেললাইনে বসে গাঁজা সেবন, ৬ জনের কারাদণ্ড
আখাউড়ায় রেললাইনে বসে গাঁজা সেবন, ৬ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে বসে মাদক সেবনের অপরাধে ৬ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার খড়মপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

ঢাকা-সিলেট রেললাইনের পাশ ঘেঁষে গাঁজা সেবনের সময় তাদের আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. হোসেন আলী ওরফে শেখ সাদী (৬৫), মো. ভুট্টু মিয়া (২৫), পিন্টু মিয়া (২৮), মো. রুবেল মিয়া (২৫) মো. জিয়াউর রহমান (৪০)ও মো. নাছির উদ্দিন (৪০)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, ‘খড়মপুর মাজারের পশ্চিম পাশে রেললাইনের ওপর মাদক সেবনের সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেওয়া হয়।’

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

গাঁজা সেবনকারাদণ্ড

শেয়ার করুন: