শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় পাচারকালে ৪৫ বস্তা সার জব্দ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নাবিল নওরোজ (বৈশাখ) এই অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম। 

স্থানীয়রা জানান, দুইটি চার্জারভ্যানে করে ২৫ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ হাটে আমজাদ নামের এক ব্যবসায়ীর দোকানে নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে সারগুলো কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিলো সেই বিষযটি জানতেন না ভ্যানচালকরা। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসন অভিযান চালিয়ে ৪৫ বস্তা সার জব্দ করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নিয়ামতপুর উপজেলা থেকে দুটি ভ্যানে ৪৫ বস্তা সার পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ বস্তা সরকারি সার জব্দ করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত সারগুলো উপ-কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এসব সার কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই


 

নাবিল নওরোজ বৈশাখসার জব্দ

শেয়ার করুন: