শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশে পর্যাপ্ত সার মৌজুদ আছে, সার নিয়ে সিন্ডিকেটবাজি মেনে নেয়া হবেনা : আজাদ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পানিসম্পদ বিষয়ক প্রতিদমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন দেশে পর্যাপ্ত সার মৌজুদ আছে| আগের ফ্যাসিবাদ আমলের মতো সার নিয়ে সিন্ডিকেটবাজি মেনে নেয়া হবেনা| তিনি বলেন যারাই সার নিয়ে সিন্ডিকেট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে| এসময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন আপনারা খেয়াল রাখবেন| সার নিয়ে যারা বাড়াবাড়ি করবে সে যে দলেরই হোকনা কেন তাঁকে আইনের আওতায় নিয়ে আসবেন| বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার| কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে| তিনি বলেন বর্তমান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ি  সরকার চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামেলী কার্ড দিবে| ইতিমধ্যে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরন করা শুরু হয়েছে| প্রতিটি উপজেলায় ১০ হাজার কৃষককে কৃষক কাডদেয়া হবে|

রবিবার দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে গান, গম্ভিরা এবং খেরাধুলা আয়োজনের মাধ্যমে কৃষকদের কৃষি ঋন মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি|  তিনি আরও বলেন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবকে মোকাবেলা করতে সরকার ২৫ কোটি বৃক্ষ রোপন করবে| আমরা অক্সিজেন পাইনা| সে ঘাটতি পুরন আর পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন করা হবে| প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী তারেক জিয়া  ¯^াস্থ্য সেবা প্রত্যেকের দ্বার গোড়ায় পৌছে দেয়ার ঘোষনা দিয়েছেন| এরই অংশ হিসেবে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তর করবে সরকার| তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ফেব্রুয়ারী শপথ গ্রহণের পরে ১৮ ফেব্রুয়ারী তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার প্রথম ˆবঠকে তিনি দেশের কৃষকদের প্রতি দেয়া প্রতিশ্রুতি পূরণ করেন এবং ১০ হাজার টাকা আসল ও আসলের উপর অর্জিত সুদ মওকুফ করেন| জিয়াউর রহমান ক্ষমতায় থাকা কালে ৫ হাজার টাকা কৃষি ঋন মওকুফ করেছিল |

আরও পড়ুন

বিয়ের অনুষ্ঠানে মদ ভেবে মিথানল পান করে দুই যুবকের মৃত্যু

জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহেমদ রাশেদ উন নবী, পৌর বিএনপির সাধারন সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্ময়  প্রমুখ |

আলোচনা শেষে প্রত্যেক কৃষকের হাতে ৫ টি করে ফলদ গাছ এবং ঋণ মওকুফের সনদপত্র বিতরণ করা হয়| প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই  অনুষ্ঠানের মাধ্যমে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের ৮ কোটি ৭৩ লক্ষ টাকা কৃষি ঋণ মওকুফের  সনদপত্র তুলে দেন| এসময় প্রতিজনকে ৫টি করে ফলজ, বনজ সহ ২৯ হাজার ৪৫০ টি গাছের চারা বিতরণ করা হয়| শেষে উপস্থিত কৃষকরা হাস খেলা, কলাগাছ খেলা সহ বেশ কয়েকটি গ্রামীণ খেলাধুলায় অংশ গ্রহণ করে|

ভোরের আকাশ/এনউব

আজাদ

শেয়ার করুন: