শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবতীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৫, ৪:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টঙ্গীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবতীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
টঙ্গীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবতীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট 'মৈত্রী শিল্পের কম্পিউটার অপারেটর বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক যুবতীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ি মালিক গোলাম মোস্তফাকে জিজ্ঞেসাবাদ করতে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

সোমবার (১৯ মে) ভোররাতে  টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের গাজী বাড়ি পুকুর পাড় এলাকায় গোলাম মোস্তফার তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনের ৩ তলার ৫ নম্বর রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম রাবেয়া সাবরিন লিখন (৩২)। তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন এবং টঙ্গী সমাজকল্যাণ অধিদপ্তরে তৃতীয় শ্রেণীর কম্পিউটার অপারেটর পদে নিযুক্ত ছিলেন। তাঁর পিতা সেলিম হাওলাদার ও মাতা রাজিয়া বেগম। তাঁর স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায়। তিনি বর্তমানে গাজী বাড়ি পুকুর পাড়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও ভাড়াটিয়াদের তথ্য মতে জানা যায়, নিহতের হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করা হয় এবং রুমের বাইরে থেকে দরজা বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে। পাশের বাসার লোকজন সকালে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মো. মহসীন আলী বলেন, মেয়েটি মাস্টার্স ডিগ্রী পাশ। আমাদের অফিসে তৃতীয় শ্রেণীর কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: