শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই করেন কেসিসি প্রশাসক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রবিবার সকাল থেকে নগরীর গুরুত্বপুর্ণ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর যাচাই করেন। কেসিসি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, অধিকাংশ ব্যবসায়ীগণ পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করলেও কিছু কিছু ব্যবসায়ী এ নির্দেশনা মানছেন না। আবার কিছু ব্যবসায়ীর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অনুপস্থিতি সন্দেহজনক ইঙ্গিত বহন করে। এ বিষয়ে তিনি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। তিনি নগরীর নিউমার্কেট কাঁচা বাজার ও বয়রা বাজার পরিদর্শন করেন।

কেসিসি প্রশাসক আরো বলেন, সাধারণ জনগণ যেন কোনরূপ ভোগান্তির স্বীকার না হন সেদিকে লক্ষ্য রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই মাহে রমজানের শেষ দিকে এসে মানুষ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য যেন ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে। 

আবার ব্যবসায়ীগণও যেন নিত্যপণ্যে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য ও সহনীয় রাখেন। শুধু রমজান মাসে নয়, সকল সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং খাদ্যপণ্যের মান যেন ঠিক থাকে সেদিকে সংশ্লিষ্ট সকলের লক্ষ্য রাখতে হবে। ভোক্তারা যাতে সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারেন সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এই মর্মে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আশ্বস্ত করেছেন বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান পকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সহকারী বাজার সুপার লিয়াকত হোসেন প্রমুখ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

 

কেসিসি প্রশাসকনজরুল ইসলাম মঞ্জু

শেয়ার করুন: