শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধারাবাহিক সেনা অভিযানে মাটিখেকোদের ঘুম হারাম

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ও কাঞ্চনা ইউনিয়নে পাহাড়, টিলা ও কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে হতভম্ব হয়ে পড়েছেন সেখানকার মাটিখেকোরা।

গত দুই রাতে সেনাবাহিনী ওই এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি এক্সক্যাভেটর ও একটি ডাম্প ট্রাক বিকলের পাশাপাশি মো. হাফেজ নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। পরে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এওচিয়া ও কাঞ্চনা ইউনিয়নের একাধিক স্থানে অভিযান চালানো হয়। সেখানকার ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে পাহাড়, টিলা ও টপসয়েল কেটে ইট তৈরি করে আসছে। এ ছাড়াও কিছু চিহ্নিত মাটিখেকো এ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছেন বলে জানিয়েছেন তারা।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, আমাদের টহল টিমের উপস্থিতির টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক আটক করে বিকল করা হয়েছে। এ ছাড়াও মাটিখেকোদের আইনের আওতায় আনতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/আ.র

সেনা অভিযান

শেয়ার করুন: