শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে অবৈধ মাটি উত্তোলনে অভিযান

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের কোনারপাড়া ও উলুচামারী এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট দপ্তরের যৌথ অভিযানে দুটি এক্সকেভেটর অচল করা হয়েছে এবং চারটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে বনবিভাগ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাহাড় কেটে মাটি সংগ্রহ এবং আশপাশের খাল ও উন্মুক্ত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি ও বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব রাকিব হোসেন চৌধুরী, জানান অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুটি এক্সকেভেটরের কার্যক্রম বন্ধ করে সেগুলো অচল করে দেয়।

পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত মাটি ও বালু পরিবহনে ব্যবহৃত চারটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ সময় কয়েকজন শ্রমিক ও চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলনের ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

এতে ভূমিধসের ঝুঁকি বাড়ছে, বনভূমি ধ্বংস হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রভাব খাটিয়ে প্রকাশ্যে মাটি কাটা ও বালু উত্তোলন করে আসছিল। এতে কৃষিজমি, বসতভিটা ও যোগাযোগ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এই অভিযানকে তারা স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম জানান পরিবেশ, পাহাড় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

ভোরের আকাশ/নি. ব

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেয়ার করুন: