তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল আটক

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় বুধবার ২৪ সেপ্টেম্বর তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান এর উপস্থিতিতে মৎস্য আইন বাস্তবায়নে নিষিদ্ধ জাল বিক্রয়/মজুদ/ব্যবহার প্রতিরোধকল্পে নৌবাহিনী, পুলিশসহ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোকামপুর বাজারের জাল বিক্রেতা মো. বিল্লাল হোসেন এর বসতবাড়ি তল্লাশি করে কারেন্ট জাল ৩০০০ মিটার ও চায়না দোয়ারী জাল ১৬ টি আটক করা হয়, যাহার মুল্য ১,০৮,০০০/০০ (এক লক্ষ আট হাজার) টাকা। এ সময়ে আসামি কাউকে আটক করা সম্ভব হয় নাই ।
পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ জালসমূহ উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে যৌথবাহিনীর উপস্থিতিতে জন সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।
ভোরের আকাশ/জাআ