শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০৩

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ৪:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার  ১০৩
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০৩

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে মাদক, চুরি, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ১০৩ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এ সময় ৮৪ হাজার ৯৩০ টাকা মূল্যের মাদক দ্রব্য উদ্ধার সহ মোবাইল, মোটরসাইকেল ও ৪ ভিক্টিমকে উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী  ১ এপ্রিল থেকে ২০ দিনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই নির্দেশনা অনুযায়ী ফুলবাড়ি থানা পুলিশ ২০ দিনে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ টি মাদক মামলায় ২৬ জন, ডাকাতি মামলায় ৫ জন,  চুরি মামলায় ৭ জন, জুয়ার মামলায় ৪ জন, অপ্রাপ্ত প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ১ জন, বিস্ফোরক  মামলায় ৪ জনসহ নিয়মিত মামলায় ৫৬ জনকে গ্রেফতার করে। এছাড়া ফৌ. কা.-১৫১ ধারার অপরাধে ৯ জন, পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধে ২ জন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ২ জন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে জি আর-সি আর বিভিন্ন মামলায় পলাতক ৩৪ জন আসামিসহ ১০৩ জনকে আদালতে প্রেরণ করেন ফুলবাড়ী থানা পুলিশ।

২০ দিনের বিশেষ অভিযানে ৬ টি মোটরসাইকেল, ১১ টি মোবাইল, ৪ টি ইলেক্ট্রিক মটর ও ৪ জন ভিকটিম। উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের কাছে এবং ভিকটিমদের পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়। এসময় মাদক বিরোধী অভিযানে মাদক মামলায় আসামিদের কাছ থেকে প্রায় ৮৪ হাজার ৯৩০ টাকা মুল্যের মাদকদ্রব্য- ইয়াবা, গাঁজা, টেপেন্টাডল ও চোলাইমদ জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মাদকদ্রব্য ও বিভিন্ন অপরাধ নির্মূলে এবং আইন শৃঙ্খলার উন্নয়নে ২০ দিনের এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ফুলবাড়ী থানা পুলিশ মাদক ও অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে। ফুলবাড়ী-বাসীর সহযোগিতা পেলে আইন শৃঙ্খলা উন্নয়নে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারব।

ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় সেবা নিতে আসা অনেককেই প্রতিদিন সু-পরামর্শ প্রদান করা হচ্ছে। মাদকাসক্ত ও মাইনর ভিকটিমদের আমরা কাউন্সিলিং করছি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: