শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত ফসল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৫, ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
তিস্তা অববাহিকার চরাঞ্চলসহ শত শত হেক্টর বাদামক্ষেত প্লাবিত
তিস্তা অববাহিকার চরাঞ্চলসহ শত শত হেক্টর বাদামক্ষেত প্লাবিত

কুড়িগ্রামে কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে তিস্তার নদীর পানি। এতে প্লাবিত হয়ে পড়েছে তিস্তা অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে চরে আবাদ করা শত শত হেক্টর বাদামক্ষেত। এ অবস্থায় অনেক কৃষক ক্ষেতের অপরিপক্ব বাদাম তুলে নিলেও অনেক কৃষকের ক্ষেত রয়েছে পানির নিচে।

কৃষকরা জানান, আর এক সপ্তাহ পর ক্ষেত থেকে বাদাম তুলতে পারতেন। কিন্তু হঠাৎ তিস্তার পানি বাড়ায় নিচু এলাকার সব বাদামক্ষেত তলিয়ে গেছে।

উলিপুর উপজেলার গড়াই পিয়ার এলাকার তিস্তার অববাহিকার কৃষক মঞ্জু মিয়া বলেন, ‘আমার দুই বিঘা জমির বাদাম পানির নিচে। খুব একটা টেনশনে আছি, খরচের টাকা উঠবে কি না’।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আসাদুজ্জামান বলেন, ‘বাদম ও তিল মিলে প্রায় ৬৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে পানি শুকিয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে’।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ফারাক্কার ৪৪ টি গেট খুলে দেওয়ায় গতকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার পর আগামীকাল থেকে পানি হ্রাস পাবে বলে জানান তিনি।  

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: