শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ

❝সেবার ব্রতে চাকরি❞— এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়োগযোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি- ২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নিয়োগ বোর্ডের সভাপতি এহতেশামুল হক (পুলিশ সুপার), ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের Physical Endurance Test (PET) এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন। টাকা-পয়সা ছাড়া পুলিশে চাকুরি, এটি তাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে বলে জানান। প্রায় প্রত্যেকেই পুলিশ সুপার এহতেশামুল হকের ভূয়সী প্রশংসা করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল শূন্য পদের বিপরীতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং  শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ২৮৩ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে চূড়ান্তভাবে ৩৯ জনকে মনোনীত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা টিআরসি নিয়োগ বোর্ড৷ উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে প্রশিক্ষণে প্রেরণ করা হবে।

কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবার কথা বলেন। কেউ যেন দালালের ফাঁদে পা দিয়ে কোনরূপ টাকা-পয়সা লেনদেন না করেন সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছিলেন। চাকুরি দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারকদের ধরিয়ে দিতে বলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: