শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৫ শতাধিক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৫১৯ জন রোগী হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিয়েছেন।বৃহস্পতিবার (৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

হাসপাতাল প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৮ জন ছেলে ও ১৭ জন মেয়ে রয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান বলছে, বুধবার পর্যন্ত হাসপাতালে মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ ছাড়পত্র পেয়েছেন ৩৮ জন রোগী (২১ জন ছেলে ও ১৭ জন মেয়ে)। এছাড়া উন্নত চিকিৎসার প্রয়োজনে ১ জন মেয়ে রোগীকে রাজশাহীতে রেফার করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালটিতে মোট ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৩৫ জন ছেলে এবং ৩৪ জন মেয়ে।

এছাড়া চলতি বছরের শুরু থেকে হামের এই প্রাদুর্ভাব বড় আকার ধারণ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে আজ ৯ এপ্রিল পর্যন্ত মোট ৫১৯ জন রোগী সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের শরীরে দীর্ঘস্থায়ী জ্বর বা র‍্যাশ (লালচে দানা) দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় সেবা প্রদান অব্যাহত রেখেছে।

হাসপাতালটির পরিস্থিতি নিয়ে তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে আমরা হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স সংকটের মাঝেও আমরা বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়া হাসপাতালটিতে হামের টিকা দান কর্মসূচি চলমান রয়েছে।

ভোরের আকাশ/এনউব

হামের উপসর্গ

শেয়ার করুন: